× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইন

২৬ মে ২০২৫, ১৯:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাকে নিয়ে অভিনেত্রী মেহজাবীনের সঙ্গে ফাইভ স্টারে ডিনার করলেন বিজয়ীরা মায়ের সাথে মায়াময় মুহূর্তের ছবি আর গল্প বিকাশের সঙ্গে শেয়ার করে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ফাইভ স্টার হোটেলে মাকে নিয়ে স্পেশাল ডিনার ও আড্ডার সুযোগ পেলেন বিজয়ী ২০ সন্তান।

সম্প্রতি ঢাকার একটি ফাইভ-স্টার হোটেলে মা দিবস উপলক্ষে বিকাশ আয়োজিত ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনের বিজয়ী ও তাদের মায়েদের সাথে গল্প-আড্ডায় ডিনারে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিজয়ীরা শেয়ার করেন তাদের মায়ের সাথে তৈরি হওয়া ‘ম্যাজিকাল মোমেন্ট’-এর গল্পগুলো।

মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সন্তানের জন্য সবসময়ই বিশেষ। সেই মুহূর্তগুলো থেকেই কিছু মুহূর্ত আবার হয়ে ওঠে স্মৃতিময়, ম্যাজিকাল। তেমন স্মরণীয় মুহূর্ত আর গল্পকে উপস্থাপন করতেই এই বছর মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনটি নিয়ে আসে বিকাশ।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর নির্দিষ্ট ওয়েবসাইটে মায়ের সাথে স্মরণীয় ছবি এবং মায়াময় গল্প জমা দেন। জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে ডিনার ও আড্ডার জন্য নির্বাচন করেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.