× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রসেস ইনোভেশনের জন্য ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ গোল্ড পদক জিতলো ব্র্যাক ব্যাংক

২৮ জুন ২০২৫, ১৬:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ফিন্যাকলের কাছ থেকে ডিজিটাল প্রসেস ইনোভেশনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

দশম ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ অটোমেটেড ট্রানজ্যাকশন প্রোফাইলিং রিভিউ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট উদ্যোগের জন্য প্রসেস ইনোভেশন ক্যাটেগরিতে ব্র্যাক ব্যাংক গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

২০ মে ২০২৫ অনুষ্ঠিত ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরু নাহার বেগম এ পুরস্কার গ্রহণ করেন।

বিশ্বব্যাপী ১০টি প্রতিযোগিতামূলক বিভাগে ০০০-রও বেশি মনোনয়ন থেকে বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়াটা ব্র্যাক ব্যাংকের কোর ব্যাংকিং আর্কিটেকচারে বুদ্ধিবৃত্তিক অটোমেশন ও অপারেশনাল এক্সেলেন্স সংযুক্ত করার কৌশলগত প্রচেষ্টার একটি বড় স্বীকৃতি।

পুরস্কারপ্রাপ্ত এই প্রকল্পটি ট্রানজ্যাকশন প্রোফাইলিং পদ্ধতিকে পুনর্গঠন করেছে-রিয়েল-টাইম ইনটেলিজেন্স ও অটোমেশন সংযুক্ত করে রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ম্যানুয়াল কার্যক্রম হ্রাস এবং গ্রাহক ঝুঁকি মূল্যায়নকে আরও নিখুঁত করে তুলেছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, "এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের উদ্ভাবন, এবং গ্রাহক-কেন্দ্রিক অপারেশনের প্রতি অঙ্গীকার কেপুনর্ব্যক্ত করেছে। এই সাফল্যের পেছনে আছে প্রযুক্তি, গভর্নেন্স ও মানুষের মধ্যে কার্যকর সমন্বয়-যা বাস্তব রূপান্তর ঘটাচ্ছে।"

ইনফোসিস ফিন্যাকলের চিফ এক্সিকিউটিভ অফিসার ও গ্লোবাল হেড সাজিত বিজয়কুমার বলেন, 'যুগান্তকারী পরিবর্তনের এই সময়ে, উদ্ভাবনই ব্যাংকিং খাতের অগ্রগতির মূল চাবিকাঠি হয়ে উঠেছে। ফিল্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস সেই সকল প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়, যারা সাহসী চিন্তা ও স্থায়ী প্রভাবের মাধ্যমে অর্থনীতির ভবিষ্যৎ গড়ে তুলছে। এ বছরের বিজয়ীদের অভিনন্দন-তাদের কাজ ব্যাংকিংয়ের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।"

'অটোমেটেড ট্রানজ্যাকশন প্রোফাইলিং' সলিউশনটি ব্র্যাক ব্যাংকের ভবিষ্যতমুখী, প্রযুক্তি-চালিত ও কমপ্লায়েন্স-সক্ষম একটি প্রতিষ্ঠান হয়ে ওঠার যাত্রায় একটি মাইলফলক। এটি গ্রাহক অভিজ্ঞতা উন্নত করে ঝুঁকি ব্যবস্থাপনাকে শক্তিশালী করে এবং উদ্ভাবনের মাধ্যমে টেকসইসক্ষমতা দৃঢ় করে তোলে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.