× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কম্পিউটার সমিতির নতুন সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামকে সনি'র শুভেচ্ছা

০২ জুলাই ২০২৫, ১৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। তাঁর এই অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ডসনি।

সম্প্রতি রাজধানীর ভাহির স্মার্ট টাওয়ারে জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এসময় তাঁর সঙ্গে ছিলেন আর এমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া'র টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার মিস, কেমনুজ ম্যাকাইভ্যালিত মিধ

মোহাম্মদ জহিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জনাব রিকি লুকাস বলেন, "বাংলাদেশের আইসিটি খাতের প্রসারে মোহাম্মদ জহিরুল ইসলামের ভূমিকা অগ্রগণ্য। আমি আশা করছি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে সামনের দিনে তিনি আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন, যাতে করে বাংলাদেশ আরও উন্নত ও আধুনিক হবে।"

এসময় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সনি'র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.