× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিসিবির চেয়ারম্যানের সাথে রূপালী ব্যাংক এমডির সৌজন্য সাক্ষাত

০৮ জুলাই ২০২৫, ১৯:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সোমবার (০৭ জুলাই) রাজধানীর টিসিবি ভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে আরো সুদৃঢ় সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে টিসিবি এর পক্ষ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর এর মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, টিসিবি এর অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রবিউল মোর্শেদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আবুল হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.