× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের চুনকুটিয়া উপশাখা উদ্বোধন

১৩ আগস্ট ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক পিএলসির ৩৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জিনজিরা শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেরাণীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন, রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ পশ্চিমের জোনাল ম্যানেজার মো. আব্দুল কাদের জিলানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল ও চুনকুটিয়া উপশাখা প্রধান মো. কামরুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.