× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে

২৫ আগস্ট ২০২৫, ১৮:৫৭ পিএম

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফুটওয়্যার কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ (২৪ আগস্ট ২০২৫) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড -এর চেয়ারম্যান মি. ইয়ে ইয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি স্পোর্টস স্যুজসহ বিভিন্ন ধরনের বার্ষিক ২১ লাখ জোড়া জুতা, স্যান্ডাল, হাই হিল, বুট তৈরি করবে যার ফলে ১৯৩৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় ডুনিয়ন তাইয়াং শেং স্যুজকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি বলেন এমনভাবে কারখানার ডিজাইন করতে হবে যেন ভবিষ্যতে উর্ধমুখী সম্প্রসারণ করা সম্ভব হয়। এছাড়াও তিনি কারখানা প্রাঙ্গনে পরিবেশবান্ধব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন, যেমন ছাদে সোলার প্যানেল স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা প্রভৃতি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.