× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেষ হলো দ্বিতীয় আইসিএফপি সম্মেলন

০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭ পিএম

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন ‘আইসিএফপি ২০২৫’ শেষ হয়েছে। মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশের আয়োজনে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে মূলত টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব ফাইবার, ইলেকট্রনিক ফাইবার, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানো ফাইবার, পুনর্ব্যবহৃত ফাইবার, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন ফাইবার, কাঁচের ফাইবার, স্পিনিং, বয়ন, কেমিক্যাল প্রসেসিং, ফাইবার তৈরির পলিমার, ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য, ফাইবার কম্পোজিটস, ফাইবারের উপাদান, তৈরি পোশাক (আরএমজি) ও শিল্প সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক উপাদান ফাইবার ও পলিমার পণ্য নিয়ে গবেষণার ক্ষেত্রে জাপানের বিশ্ববিদ্যালয়গুলো এ দেশের গবেষকদের সহযোগিতা করবে। পাশাপাশি ফাইবারের ওপর নতুন নতুন গবেষণা উন্নত বিশ্বে পোশাক রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. এম এ বারিকের সভাপতিত্বে সম্মেলনে ছিলেন– জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স টোকিওর শিক্ষক অধ্যাপক ড. তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল শাওয়ার, ড. রুডলফ হুফেনাস (এম্পা, সুইজারল্যান্ড), অধ্যাপক সুয়াবন চিরাচেনচাই (থাইল্যান্ড), অধ্যাপক সীরাম রামকৃষ্ণ (সিঙ্গাপুর), অধ্যাপক হান ইয়ং (কোরিয়া), জাপান টেক্সটাইল মেশিনারি সোসাইটির সভাপতি অধ্যাপক শুইচি তানোউয়ে (জাপান), অধ্যাপক কোজি নাকানে (জাপান), বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন প্রমুখ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.