× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

০৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৫ পিএম

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে “ইফেক্টিভ অডিটিং: টুলস অ্যান্ড টেকনিকস” শীর্ষক দিনব্যাপী কর্মশালা রবিবার (৫ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে এম মুনিরুল আলম আল-মামুন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুল্লাহ্ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম।

বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মু: আলাউদ্দীন হোসেন, জয়েন্ট ডাইরেক্টর মো: শাহাদাৎ হোসেন, ডেপুটি ডাইরেক্টর লেনিন আজাদ পলাশ ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু: মিজানুর রহমান। এছাড়া আইবিটিআর-এর বিভিন্ন কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.