× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে যুবক নিখোঁজ, সন্ধানে মায়ের আকুতি

ডেস্ক নিউজ।

০৭ মে ২০২৬, ১৯:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

​রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মো: সাইফুল ইসলাম (২৯) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৬ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের পর থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

​পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ সাইফুল ইসলাম রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা। গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের সামনে থেকে নিখোঁজ হন। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

​নিখোঁজ ব্যক্তির মা হোসনে আরা বেগম জানান, সাইফুল ইসলামের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ফুল হাতা টি-শার্ট ও নীল রঙের প্যান্ট। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৪৪৯, তারিখ ২৪/১২/২০২৩।

​নিখোঁজ সাইফুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দেবকালা গ্রামে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জনের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

​যদি কোনো ব্যক্তি নিখোঁজ সাইফুলের সন্ধান পেয়ে থাকেন, তবে পরিবারের পক্ষ থেকে ০১৮২৫৫৫১২৩৫ এই মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.