× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐতিহাসিক ৭ নভেম্বর

আগামীকাল নয়াপল্টন-মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিএনপি'র র‍্যালি

ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর ২০২৪, ১৭:২৮ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) '৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে আগামীকাল (৮ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে। আজ (৭ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, র‍্যালিটি শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে র‍্যালিতে অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.