অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্যের ডাক
দেবেন। সে লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংগঠন, প্রধান সব রাজনৈতিক দল এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সেই পরিক্রমায় আজ (৪ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের
সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমি প্রবেশ করেছেন তিনি।
আজ (৪ ডিসেম্বর)
বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।
এর
আগে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের জন্য প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ
হোসেন, ড. আব্দুল মঈন
খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম
জাহিদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণ সংহতি আন্দোলনের
প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
বৈঠকে
আরও যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমার ও সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরওয়ারসহ চারজন। খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বৈঠকে যোগ দেন। এ ছাড়া জমিয়াতে
উলামে ইসলামের সহ-সভাপতি আব্দুর
রউফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল
ইসলাম আফেনদি বৈঠকে যোগ দেন।
প্রধান
উপদেষ্টার প্রেস সচিবের ভাষ্যমতে, আজ (৪ ডিসেম্বর) প্রধান
উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামীকাল (৫ ডিসেম্বর) বিভিন্ন
সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তিনি
আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবার উদ্দেশ্যে এই বৈঠকগুলো করবেন।