× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শনিবার সংবাদ সম্মেলন করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট।

১৮ জানুয়ারি ২০২৫, ০০:৪১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শনিবার একটি সংবাদ সম্মেলন ডেকেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।


তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) জানান, শনিবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে দেশের মুদ্রাস্ফীতি ও ভ্যাট বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হবে।


এদিকে, বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই দিন দুপুর ২টায় 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.