মুজিব
আর জিয়া এক না। মুজিব
গণতন্ত্র হত্যা করেছেন, জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে যান আর জিয়া ঘোষণা
দিয়েছেন, লড়াই করেছেন। মুজিব দুর্ভিক্ষ এনেছেন, জিয়া মুক্ত করেছেন।
আজ (২৪ জানুয়ারি) রাজধানীর
ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে
এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র
ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান
দুদু বলেন, গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন। তাই
যারা গণতন্ত্রে ফিরতে চান, তারা নির্বাচনের কথা বলছেন।
তিনি
বলেন, আমাদের মহাসচিব স্পষ্ট বলছেন, এই সরকারকে নিরপেক্ষ
ভূমিকা পালন করতে হবে। সব দলের সঙ্গে
তার সমান অধিকার থাকতে হবে।
বিএনপির
এই ভাইস চেয়ারম্যান বলেন, যারা গণতন্ত্র এবং বাস্তবতায় থাকতে চান, তাদের বিএনপি মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানোর কথা ছিল। কিন্তু তা না করে
সমালোচনা করা দুঃখজনক ঘটনা।
এ
সময় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়েও কথা বলেন দুদু।
তিনি
বলেন, নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ
যারা নিয়েছেন তারা যদি সরকারের প্রতিনিধিত্ব সৃষ্টি করে, তাহলে বিতর্ক সৃষ্টি হবে।