× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে

ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে।

আজ (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

মুফতি রেজাউল করিম এ সময় সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন।

রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশির ভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়।

নির্বাচনের সময় প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.