× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক 

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৯ পিএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ ( ২৭ জানুয়ারি)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, তারিকুল আলম তেনজিং ও আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে গত ২০ জানুয়ারি বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সদস্য পদ নবায়ন করেন।

সারা দেশে ৪১ লাখ সদস্য পদ নবায়নের টার্গেট নিয়েছে বিএনপি।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.