× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উসকানিমূলক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না- সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২ পিএম । আপডেটঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা উসকানিমূলক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে।

আজ (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি একটি বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বতীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। এই ফাঁকে যাতে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করার সুযোগ না পায়।

বিষয় : বিএনপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.