আগামী ১৭
ও ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা
প্রকল্প শীঘ্রই বাস্তবায়নের দাবীতে ২ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বিএনপি'র
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করবেন এবং সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি
অংশ নেবেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচির
সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল
হাবিব দুলু, জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি'র
সুত্রে জানা গেছে, দলটি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ এই স্লোগানে দুদিনের কর্মসূচিতে তিস্তা
নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে তাঁবু
করে এই সমাবেশ করবে।
বিএনপি নেতারা
মনে করেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে ভারতকে রাজনৈতিকভাবে চাপে রাখা যাবে। তাদের
মতে চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারত চাপে থাকবে আর যদি ভারতের
অর্থায়নে এই প্রকল্প হয় তাহলে বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়ন ঘটবে।