× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে 'প্রচার ও প্রকাশনা' এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা নামক দু'টি সেল গঠন করেছে।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘প্রচার ও প্রকাশনা' এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা' সেল গঠন করা হয়েছে।

১২ সদস্য বিশিষ্ট ‘প্রচার ও প্রকাশনা' সেলের সম্পাদক করা হয়েছে এহসানুল মাহবুব জুবায়েরকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন– সুলতানা রোজান মির, সাফায়াত হোসেন সাকিব, মো. সোহরাফ হোসেন চৌধুরী, রিসালাত জাকির অনন্য, সিতুল মুনা অর্পি, মো. রুবায়েত হাসান রিমন, আব্দুল মোমিন আশিক, ফয়সাল ওয়াজেদ, মো. ইমরান হোসেন, আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান।

অন্যদিকে, ১৩ সদস্য বিশিষ্ট ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা' সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ। সেলের অন্য সদস্যরা হলেন– মনিরুজ্জামান তুলন, হাবীব হাসান, মো. এনামুল হক, ফুয়াদ হাসান, মো. আব্দুস সালাম নাসিম, মোহাম্মদ আবিদ আনোয়ার, মো. খায়রুল হাসান, হাসিবুল হাসান, মো. মাসুম রানা, সাব্বির আহমেদ অনিক, মো. মহসিন উদ্দিন, ওমর ফারুক (যুবরাজ)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.