তিস্তা
নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আজ (১৭ ফেব্রুয়ারি) রংপুরের
কাউনিয়া তিস্তা রেলসেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই কর্মসূচি আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান
অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম। যিনি
তিস্তা নদী বাঁচানোর জন্য দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের
কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের ছেলেরা ৩৬ দিনের লড়াইয়ে
তাকে (শেখ হাসিনা) ভারত পালাতে বাধ্য করেছে। একদিকে পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে (হাসিনা) দিল্লিতে বসিয়ে রেখেছে, সেখানে তিনি আওয়ামী লীগারদের বিভিন্ন হুকুম-রাজি করেন।"
এ
সময় তিনি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, "এ সংগ্রাম আমাদের
বাঁচা-মরার সংগ্রাম। তিস্তাপাড়ের মানুষের এই সংগ্রাম কখনো
থামবে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তিস্তা নিয়ে আপনাদের কথা বলতে হবে, ভারতকে বলতে হবে আমরা পানির ন্যায্য হিস্যা চাই। আর আপনি যত
তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন।"
বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পৃথিবীজুড়ে ভারত বাংলাদেশের অনেক কিছু বেচে নিয়েছে, কিন্তু তিস্তার একফোঁটা পানি পর্যন্ত আনতে পারেনি আওয়ামী লীগ। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর ওপর ভারত বাঁধ দিয়েছে, পানি তুলে নিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, ফলে আমাদের মানুষ ফসল ফলাতে পারেনি, জীবিকা থেকে বঞ্চিত হয়েছে।"
ভারতের
উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "যদি ভারতের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করতে চান, তাহলে আগে তিস্তার পানি দিন, সীমান্তে গুলি করে হত্যার ঘটনা বন্ধ করুন এবং বড় দাদার মতো
আচরণ বন্ধ করুন। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই, ভারতকে সম্মানের সঙ্গে বন্ধুত্ব চাই।"
সকাল
থেকেই রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর
সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে হাজার হাজার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং দলমত নির্বিশেষে সাধারণ জনগণও এতে অংশগ্রহণ করে।