× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়াকে গণঅধিকার পরিষদের ইফতারের দাওয়াত

ডেস্ক রিপোর্ট

০৭ মার্চ ২০২৫, ২৩:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে গণঅধিকার পরিষদ। 

শুক্রবার (৭ মার্চ) রাতে খালেদা জিয়ার পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দাওয়াতপত্র পৌঁছে দেন। 

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে গণঅধিকার পরিষদ আগামী ১৩ মার্চ মালিবাগের হোটেল স্কাইসিটিতে ইফতার মাহফিল আয়োজন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.