× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী নিপীড়ন; আগামীকাল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ ২০২৫, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাদেশে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামী সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে।

আজ (৯ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় উল্লেখ করা হয়েছে, দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী সোমবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কর্মসূচি সফল করার জন্য সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.