× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতায় এলে সব জুলুমের বিচার নিশ্চিত করা হবে- তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৫, ২০:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হলে অন্যায়ের নতুন সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে।

আজ (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলন এবং গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবারের’ ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির প্রত্যাশা, সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, আগামীতে যে সরকারই আসুক, তাদের উচিত নির্যাতিত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের বিচার নিশ্চিত করা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.