× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় গণহত্যার প্রতিবাদে দল-মত নির্বিশেষে আগামীকাল রাজপথে নামার আহ্বান জানালেন সারজিস

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো দল বা সংগঠনের ব্যানারে না গিয়ে, দল-মত নির্বিশেষে আমরা আগামীকাল (সোমবার) বাংলাদেশ ব্যানারে রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি। তিনি আরও বলেন, খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। 

আজ (৬ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। ফেসবুকে তিনি লেখেন, "আগামীকাল, আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে আমরা শুধু এই কার্যক্রমে যোগদান করলেই আমাদের দায়িত্ব শেষ হবে না। বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্রজনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।"

তিনি আরও লেখেন, "আমরা হয়তো এই মুহূর্তে গাজার ভাইদের পাশে গিয়ে সরাসরি লড়াই করতে পারব না, তবে তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারি। এনসিপি, বিএনপি-জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং 'বাংলাদেশ' ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।"

তিনি শেষদিকে বলেন, "প্রত্যেক জেলায় ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল, কোনো দল, মত বা পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মজলুম মানুষের পক্ষে হোক।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.