× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামীকাল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি'র র‍্যালি

ডেস্ক রিপোর্ট

০৯ এপ্রিল ২০২৫, ১৩:২৭ পিএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৫, ১৩:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজা ও রাফায় ইসরায়েলি ‘বর্বরোচিত নৃশংসতা’ প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে র‍্যালি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ ও সংহতি র‍্যালি শুরু হবে। র‌্যালিটি নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আজ (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু রাজধানী ঢাকা নয়, একই দিন সারাদেশের মহানগরগুলোতেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দলটি বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশের জনগণকে প্রতিবাদ ও সংহতি র‍্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.