× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কার প্রস্তাব

বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

১০ এপ্রিল ২০২৫, ১৪:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ' অথবা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র' নামকরণের প্রস্তাব দিয়েছে।

আজ (১০ এপ্রিল) দুপুর ১২টায়, দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে এ প্রস্তাবনা জমা দেয়।

প্রতিনিধি দলটি, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তাদের লিখিত মতামত জমা দেয়।

লিখিত প্রস্তাবে দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়, রাষ্ট্রের নামের মধ্যে জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত করা প্রয়োজন, সেজন্য তারা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.