বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন নেই। তিনি বলেন বিএনপি এবং জনগণের ইচ্ছাতেই
এই সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় বসানো হয়েছে।
গতকাল
(১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট
এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওই বৈঠকে বিএনপির
পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটির সদস্যরা।
নজরুল
ইসলাম খান বলেন, এই সরকারের বিরুদ্ধে
আন্দোলনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা প্রত্যাশা করি, সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। আমরা আমাদের মতামত তুলে ধরছি আপনাদের মাধ্যমে, যাতে সরকার তা শুনে এবং
সে অনুযায়ী কাজ করে।
তিনি
আরও বলেন, আমরাই এই সরকারকে বসিয়েছি
এই বিশ্বাসে যে তারা দেশে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। তারা যেন জনআকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে—এটাই আমাদের আশা।