× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১৮:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির, শায়খুল হাদীস মাওলানা শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং সহযোগী দল বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, নারী সংষ্কার কমিশনের নামে প্রস্তাবিত ধর্মীয় বিধানবিরোধী সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক কাঠামোয় বৈষম্য সৃষ্টি করতে পারে—এমন প্রস্তাব বাতিল করতে হবে। তা না হলে ৩ মে’র মহাসমাবেশের পরপরই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে আরও কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে শুরু করে এক সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন এবং ২৫ এপ্রিল, শুক্রবার বাদ জুমা দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.