× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে- ফারুক

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, যারা নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে।

আজ (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। তারা তারেক রহমানকে হত্যার চেষ্টাও করেছিল। কিন্তু পারেনি। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি রেখে কষ্ট দিয়েছেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষের ৭৫ শতাংশ মানুষ সেই কষ্ট অনুভব করেছে।

জয়নুল আবদীন ফারুক আরও বলেন, বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন, তারেক রহমানও ভালো আছেন। আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছে। আমরা চাই না ড. ইউনূসকে ঘিরে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক, যার সুযোগ নিয়ে ফ্যাসিবাদ আরও শক্তিশালী হয়। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটেরগুরু এখনো সক্রিয় রয়েছে। তাদের হাতে যেন আর শক্তি না যায়, সেটা নিশ্চিত করতে হবে।

নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বলেন ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি; যদি বলেন জুলাই, তাহলে জুলাই—কোন মাসে নির্বাচন দিতে চান সেটা স্পষ্ট করে একটি রোডম্যাপ দিন। তাহলেই নির্বাচন নিয়ে অহেতুক আলোচনা থাকবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.