× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ হবে সবার, থাকবে না ধর্ম কিংবা জাতিগত বিভেদ- শিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ হবে সবার জন্য। এখানে ধর্ম কিংবা জাতিগত বিভেদ থাকবে না, সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবে।

আজ (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী সরকারি কলেজ অডিটোরিয়ামে শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সংগঠন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এটা একটি ইতিবাচক পরিবর্তন।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সকলের অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.