× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ২০:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে তিনি সোমবার (৫ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া।

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.