× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ ফ্লাইটে অসুস্থ খালেদা জিয়া; নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ

ডেস্ক রিপোর্ট

০৬ মে ২০২৫, ১৫:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ যাত্রার পর কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে বিশ্রামে রয়েছেন। আজ (৬ মে) বিকেলে খালেদা জিয়ার বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই আপনারা সবাই দয়া করে যার যার বাড়িতে ফিরে যান। কেউ এখানে গোলযোগ সৃষ্টি করবেন না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে অনুরোধ করছি— কেউ স্লোগান দেবেন না, ভিড় করবেন না। ম্যাডামকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

এর আগে, দুপুর ১টা ২৫ মিনিটে বিমানবন্দর থেকে গাড়িবহরসহ গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। বাসায় প্রবেশের পরপরই নেতাকর্মীরা বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তবে নেত্রীকে বিশ্রামে রাখার স্বার্থে তাদের স্লোগান না দিতে অনুরোধ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.