× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই- নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

১১ মে ২০২৫, ১৬:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরোনো কাঠামো দিয়ে নতুন কিছু নির্মাণ সম্ভব নয়— এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের আস্থাভাজন নতুন সংবিধান।

আজ (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 'রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাব'-এর ভিত্তিতে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি মনে করেন, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই এই আস্থার সংকট কাটানো সম্ভব। এ সময় তিনি বলেন, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত গঠিত না হলে, অগুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তবে এই প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে হলে একটি সুনির্দিষ্ট বিচারিক রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর জনগণের আস্থা গড়ে উঠবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.