আওয়ামী
লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে কিছু আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে,
তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্টভাবে
জানিয়েছে, এনসিপিকে এ ধরনের কর্মকাণ্ডের
সঙ্গে জড়ানো ‘সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত’।
আজ
(১২ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ
বক্তব্য দেওয়া হয়।
বিবৃতিতে
আরও বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করা জরুরি। আওয়ামী ফ্যাসিবাদী সময়ে যারা নির্যাতিত ও নিপীড়নের শিকার
হয়েছেন, তাদের অনেকেই দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চব্বিশের অভ্যুত্থানে যেসব নাগরিক সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, নতুন বাংলাদেশের নির্মাণে তাদেরকে অবশ্যই ‘বাংলাদেশপন্থি’ অবস্থানে থাকতে হবে।
এনসিপি
মনে করে, কেবলমাত্র বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমেই ‘মুজিববাদকে’ সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব। বিবৃতিতে দলটি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে।