× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে- নাছির উদ্দিন

ডেস্ক রিপোর্ট

১৪ মে ২০২৫, ১৩:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। আজ (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, “সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে।” এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং প্রশাসন থেকে ‘ফ্যাসিস্টদের’ সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি।

ছাত্রদলের ডাকে আয়োজিত বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে বক্তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

এদিকে, নিহত ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের জানাজা আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে ছাত্রদল এক বিবৃতিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। ঘটনার পর রাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.