× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না- ফারুক

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৪:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কেবল একজন ব্যক্তি হিসেবে বিবেচিত নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি।

শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর আয়োজনে “জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী” শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি শুধু ব্যক্তি ইউনূস নন, আপনি নোবেলজয়ী, আপনি আমাদের গর্ব। কিন্তু গতকাল একটি সংবাদ পড়ে বিস্মিত হয়েছি—যেখানে বলা হয়েছে, আপনি এনসিপি নেতার কাছে বলেছেন, আপনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। এটি কতটুকু সত্য জানি না, তবে এই খবরে আমি ব্যথিত হয়েছি।”

তিনি আরও বলেন, “আপনাকে আমরা নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে দায়িত্ব দিয়েছিলাম। ৯ মাস পার হলেও এখনো কোনো নির্বাচন রোডম্যাপ ঘোষণা হয়নি। আমরা জানতে চাই—আপনি কেনো সফল হননি, কী বাধা এসেছে। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি—কার ইঙ্গিতে বিলম্ব হচ্ছে?”

ফারুক বলেন, “এই পরিস্থিতিতে আমাদের দল বাধ্য হয়ে বলেছে, নির্বাচন কমিশনের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তবে আমরা ব্যক্তিগতভাবে আপনাদের পদত্যাগ চাই না, আমরা চাই আপনারা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.