× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংস্কার কার্যক্রমে সচিবালয় বা এনবিআর থেকে বাধা আসলে কঠোর হাতে দমন করা হবে

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার পরিচালিত সংস্কার কার্যক্রমে সচিবালয় কিংবা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কোনো বাধা আসলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি সচিবালয়কে দুর্ভিক্ষে আক্রান্ত প্রতিষ্ঠান এবং এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে আখ্যায়িত করেন।

সোমবার (২৬ মে) চট্টগ্রামের বিপ্লব উদ্যানে দ্বিতীয় দিনের পথসভা কার্যক্রমের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। তিনি জানান, এনসিপি নেতারা নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবেই চট্টগ্রাম সফর করছেন।

সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “পতিত স্বৈরাচারকে সমর্থন জানিয়ে আমলারা কালো ব্যাজ পরে অফিস করেছেন।” তিনি আরও অভিযোগ করেন, “অনেকেই জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের পর্যন্ত সমালোচনা করেননি। অথচ এখন সরকার যখন সংস্কারমূলক কাজ করছে, তখন তারাই সেই কাজ বাধাগ্রস্ত করছেন।”

এর আগের দিন, রোববার (২৫ মে), এনসিপি নেতারা চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সফর করেন। আজ সফরের দ্বিতীয় দিনে তারা চট্টগ্রামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.