× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়-এনবিআর এবং পোর্টেও বিপ্লব হবে- হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ২০:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, যারা সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা চট্টগ্রাম বন্দরে স্ট্রাইক বা আন্দোলন করছেন, তাদের উদ্দেশে বলছি—বিপ্লব সেখানেও হবে। দুর্নীতি ও লুটপাটের স্বাধীনতা আর ২০২৪ পরবর্তী সময়ে থাকবে না।

সোমবার (২৬ মে) বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

হান্নান মাসউদ লেখেন, “আপনারা শেখ হাসিনার পুরো শাসনামলে গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচারের সহযোগী ছিলেন। ভাববেন না, আপনারা পার পেয়ে গেছেন।”

তিনি আরও বলেন, “পুনশ্চ বলছি—পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।”

এনসিপি নেতা তাঁর বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আন্দোলনের নামে জিম্মি করে কেউ যেন দুর্নীতিকে রক্ষা করার সুযোগ না পায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.