× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এটিএম আজহারের মুক্তির আদেশ জারি

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৭ মে) বিকেলে আপিল বিভাগের খালাসের রায়ের সংক্ষিপ্ত আদেশ পাওয়ার পর ট্রাইব্যুনাল তাকে মুক্তির আদেশ জারি করেন। মুক্তির আদেশের কপি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আইনজীবী শিশির মনির জানান, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম কারামুক্তি পাবেন। এর আগে একই দিনে আপিল বিভাগ থেকে তার মৃত্যুদণ্ড থেকে খালাসের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়, যা অনুযায়ী আজহারের মুক্তিতে বাধা আর নেই।

রায়টি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও ছয়জন বিচারপতির সমন্বয়ে সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে দিয়েছেন। রায়ে অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। বেঞ্চের অন্য বিচারপতিদের মধ্যে আছেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, ইমদাদুল হক, মো. আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

এটি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার ঘটনা।

রায়ে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম উপস্থিত ছিলেন। জামায়াত পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন এবং দলের শীর্ষ নেতারা।

এর আগে ৮ মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য ২৭ মে নির্ধারিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.