× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি নির্বাচন চায়- এ্যানি

ডেস্ক রিপোর্ট

২৯ মে ২০২৫, ১৪:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন চায়। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দ্রুত ও দৃশ্যমান করার দাবি জানান।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন চোখ হারানো চার যুবকের খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় আহতদের প্রতি সরকারের অবহেলার অভিযোগ তুলে এ্যানি বলেন, আহতদের চিকিৎসায় রাষ্ট্রের কোনো আন্তরিকতা পরিলক্ষিত হচ্ছে না। তিনি মন্তব্য করেন, একটি নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহত নাগরিকদের চিকিৎসার ব্যাপারে এমন অবহেলা করত না।

এসময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.