× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগের লুটপাটের অর্থনীতিকে সামনে রেখেই এই বাজেট পেশ করা হয়েছে- নাহিদ

ডেস্ক রিপোর্ট

০৩ জুন ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আগের লুটপাটভিত্তিক অর্থনীতির ধারাবাহিকতা বলেই আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এই বাজেট বাস্তবভিত্তিক হলেও এতে নতুন কোনো বন্দোবস্ত বা উদ্ভাবনী চিন্তার প্রতিফলন নেই। তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তেমন কিছু না থাকায় বেকার সমস্যা আরও বাড়বে। সরকার অর্থনৈতিক সমস্যাগুলো স্বীকার করলেও সেগুলোর কার্যকর সমাধানের পথ খুঁজে পায়নি।”

তিনি আরও বলেন, “চলতি বাজেটে কালো টাকার হাতবদল বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যা বৈধ আয়ের মানুষদের প্রতি অবিচার।” বাজেটকে তিনি ‘সাবেক দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি’ বলেও উল্লেখ করেন।

এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য ঘোষিত ৪০৫ কোটি টাকার বরাদ্দ যেন সঠিকভাবে বিতরণ হয়, সে দাবি জানান এনসিপি নেতা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.