× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

ডেস্ক রিপোর্ট।

১৮ জুলাই ২০২৫, ০৯:২৪ এএম

ছবি: সংগৃহীত

ইসলামী ভক্তা আমির হামজা বলেছেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।’

গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’

সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়াও জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.