× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট।

২৮ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল বুধবার (২৮ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিন্টেলি আমি দুঃখিত। 

তিনি আরও বলেন, আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো। কিন্তু দিনশেষে তো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে।

বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো বলে জানিয়েছেন বিএনপির এই নেত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.