× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:১৪ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে জানান, সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থেকে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরবেন।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল। নতুন করে যুক্ত হওয়া দল দুটি হলো— কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ’— শীর্ষক সংবাদ সম্মেলনে রোববার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুনভাবে জোটে যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন।

যদিও ওই সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জামায়াতের আমির বলেন, সংবাদ সম্মেলনের আগেই এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা জোটে যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এনসিপি রাতের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.