× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

ডেস্ক রিপোর্ট।

০৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.