× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ

ডেস্ক রিপোর্ট।

১৯ এপ্রিল ২০২৬, ১৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না।  এখন সম্পূর্ণ আগের মতো দেশ চলছে। সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। 

নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে।

এ সময় আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাঁদাবাজ, অপরাধী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.