× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় ১১ নাম উল্লেখসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট।

৩০ জুলাই ২০২৬, ১০:২২ এএম

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগে ১০০ জনকে আসামি করে মামলা করেছে দলটি।

আজ বুধবার (২৯ জুলাই) করা এই মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে হামলার শিকার হন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবি জানায়, জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.