× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক রিপোর্ট।

২০ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য সাবেক মহাসচিব ও দলটির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বিদায়ী বার্তা শেয়ার করেছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে দেয়া ওই পোস্টে তিনি দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্য করে শেষবারের মতো বিদায় নেয়ার কথা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।
আপনাদের বিশ্বস্ত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.