× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উজবকেস্তিান ও চীনরে র্শীষ নতোদরে সঙ্গে প্রধানমন্ত্রীর বঠৈক আজ

ডেক্স রিপোর্ট

১১ নভেম্বর ২০২৬, ১৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে প্রধানমন্ত্রীর এ দিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। পাশাপাশি জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে ঢাকা।

কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকাল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনস্থলের বিআর-০৩ কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টা থেকে উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। বৈঠকে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.