× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ নিয়ে আর্জেন্টাইন ফুটবলার 'এনজো ফার্নান্দেজের' বার্তা

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৪, ১৫:৩১ পিএম

ছবি সংগ্রহীত

কোটা আন্দোলনে সংঘাতময় পরিস্থিতিতে দেশ ও বিদেশ থেকে উদ্বেগ জানাচ্ছেন নানা সংগঠন ও ব্যক্তিবর্গ। এই তালিকায় যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ।

গতকাল শনিবার (৩ আগস্ট) বাংলাদেশে চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক পেজ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এনজো ফার্নান্দেজ।

নিজের ফেসবুক পেইজে বিকেলের দিকে এনজো একটি ছবি প্রকাশ করেন। যেখানে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে শিক্ষার্থীদের মতো একটি লাল রঙের পতাকা আঁকা একটি ছবি প্রকাশ করেন।

সেই ছবি পোস্ট করে এনজো লেখেন, 'বাংলাদেশের আমার সকল ভক্ত সমর্থকদের বলছি, আমি আপনাদের শুনতে পাচ্ছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি।' মিডফিল্ডার এনজো সঙ্গে জুড়ে দেন আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় থেকেই বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের প্রতি ভক্তদের উপচে পড়া ভালোবাসার কথা জানতে পারেন আলবিসেলেস্তেরাও।

 এরপর থেকেই বাংলাদেশের নানা বিষয়ে আর্জেন্টিনার ফুটবলার বা আর্জেন্টাইন লিগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পোস্ট দিয়ে আসছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.