× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২৪, ১৮:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট।' যার প্রধান স্লোগান থাকবে 'সেন্টার অব এক্সিলেন্স।'

আজ ( ১৮ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে 'সেন্টার অব এক্সিলেন্স।' স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট।'

তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে এটি হবে বিশেষায়িত স্থান। যেটি হবে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম।

তিনি আরও বলেন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উচ্চ ফলাফল অর্জনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করবে। ক্রীড়াবিদদের বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা দেবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.